কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি, ৯২০ গ্রাম কোকেন উদ্ধার

প্রথম পাতা » চট্টগ্রাম » কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি, ৯২০ গ্রাম কোকেন উদ্ধার
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩



কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি, ৯২০ গ্রাম কোকেন উদ্ধার

কক্সবাজারের সদরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯২০ গ্রাম কোকেন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়।

তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে কক্সবাজারগামী বাসে করে মাদকের একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযানে নামে। সদর উপজেলার বাস টার্মিনাল এলাকায় সন্দেহজনক বাসটি দেখতে পেয়ে বিজিবির সদস্যরা থামার নির্দেশ দেন। এ সময় বাসটিতে থাকা পাচারকারীরা কৌশলে পালিয়ে যান।

পরে বাসটিতে পাচারকারীর ফেলে যাওয়া একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি তল্লাশি করে পাওয়া যায় ৯২০ গ্রাম কোকেন।

উদ্ধার করা ওই কোকেন বিজিবির ব্যাটালিয়ন দফতরে মজুদ রাখা হয়েছে বলে জানান বিজিবির ওই অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৫:৫১:১৪   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ