নাটোরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা শোভাযাত্রা ও সমাবেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা শোভাযাত্রা ও সমাবেশ
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩



নাটোরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা শোভাযাত্রা ও সমাবেশ

নাটোরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা শোভাযাত্রা ও সমাবেশ

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সচেতনতা শোভাযাত্রা ও সমাবেশ করেছে জেলা প্রশাসন।
আজ মঙ্গলবার সকাল ১০টায় কানাইখালী পুরনো স্টেডিয়াম থেকে শুরু হওয়া শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অনিমা চৌধুরী অডিটোরিয়ামে সমাবেশে মিলিত হয়।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল। নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রতœা আহমেদ অনুষ্ঠানে সম্মানীত অতিথির বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আশরাফুল ইসলাম, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান এবং নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মশক নিধন কার্যক্রম জোরদার করতে হবে। ডেঙ্গু প্রতিরোধের স্বাস্থ্য বিধি অনুসরণে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। এসব প্রচেষ্টায় স্থানীয় সরকার প্রতিষ্ঠান, প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের কার্যক্রম সমন্বিত হতে হবে।
নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি জানান, লিফলেট বিতরণ এবং মশক নিধন কার্যক্রম পরিচালনার মাধ্যমে নাটোর পৌরসভা ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে। পৌরসভা পরিচালিত প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে এ ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ এবং স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৫৭   ৪৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ