ফতুল্লায় মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩



ফতুল্লায় মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২

নারায়ণঞ্জের ফতুল্লায় সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাকেসহ দু’জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। বুধবার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে তারা। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ওই চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. মোস্তফা কামাল (৩৮) ফতুল্লা থানার ভোলাইল শান্তিনগর এলাকার মো. ইসরাফিল মিয়ার ছেলে ও তার সহযোগী মো. সোহেল রানা (১৮)। বগুড়া জেলার শিবগঞ্জ থানার কুড়াহার মণ্ডলপাড়া গ্রামের মো. হযরত আলীর ছেলে।

র‍্যাবজানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া আসামিরা তাদের অপরাধ স্বীকার করেছে। তারা দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকা হতে চোরাই ও ছিনতাইকৃত মোটরসাইকেল নিজ হেফাজতে রেখে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।

র‍্যাব আরো জানায়, রাজধানী ও নারায়ণগঞ্জ এলাকায় একাধিক পয়েন্টে এ চক্রটির বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে। এ সকল সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:৩০:২৬   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আ.লীগ নেতা তোফায়েল আহমেদ আর নেই
চট্টগ্রাম বিমানবন্দরে জব্দ ৩৪ লাখ টাকার সিগারেট
চট্টগ্রামে ৬৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১
পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়
ভয়াবহ বিস্ফোরণে মিয়ানমারে অন্তত ৪৬ জন নিহত
আদ-দ্বীনের ঘটনায় অ্যাটর্নি জেনারেলের পরামর্শ নিলেন স্বাস্থ্যমন্ত্রী
​সরিষাবাড়ীতে কোরবানির মাংস বিতরণে ‘দাপুস’ এনজিওর অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ
জ্বালানির দাম বাড়ানোর বিষয়ে যে ব্যাখ্যা দিলেন তথ্যমন্ত্রী
বিশ্বকাপের আগে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিল ব্রাজিল
বিয়ে করলেন দুয়া লিপা- ক্যালাম টার্নার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ