পিকআপ ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

প্রথম পাতা » গাজীপুর » পিকআপ ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩



পিকআপ ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

গাজীপুরের কালিয়াকৈরে পিকআপ ভ্যানের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় পিকআপ ভ্যান ও চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা সিপি কারখানার সামনে ডিউটিকালে এ ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন (৫৮) টাঙ্গাইল জেলার বাসিন্দা। তিনি জেলা পুলিশের (টিএসআই) সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার সিপি কারখানার সামনে জেলা পুলিশের তিন সদস্য ডিউটি অবস্থায় একটি পিকআপ ভ্যানকে থামানোর সংকেত দেন। কিন্তু পিকআপ ভ্যানটি আরও দ্রুত পালিয়ে যাবার চেষ্টাকালে ওই পুলিশ সদস্যকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা জামালকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল নিয়ে গিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পিকআপভ্যান ও চালক আটক করা হয়েছে।

গাজীপুর জেলার পল্লীবিদ্যুৎ ট্রাফিক অফিসের (টিএসআই প্রশাসন) নাসির উদ্দিন ভূঁইয়া জানান, ওই ঘটনায় গাড়িটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২:৪২:০০   ৪৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন
নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়
গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ