আর্জেন্টিনার জালে জাপানের গোল উৎসব

প্রথম পাতা » খেলাধুলা » আর্জেন্টিনার জালে জাপানের গোল উৎসব
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩



আর্জেন্টিনার জালে জাপানের গোল উৎসব

আন্তর্জাতিক অঙ্গনে জাপানের মেয়েরা কতটা শক্তিশালী তার প্রমাণ পেল আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আলবেসেলেস্তিয়ানদের নিয়ে রীতিমতো ছেলেখেলা খেলেছে জাপানি মেয়েরা।

আর্জেন্টিনার জালে দুই হালি গোল ঠুকে দিয়ে বড় জয় নিশ্চিত করেছে জাপান।

আন্তর্জাতিক ফুটবলে খুব একটা শক্তিশালি দল নয় আর্জেন্টিনা। আর দুর্বল প্রতিপক্ষ পেয়ে গেল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার ঝালটাই যেন আর্জেন্টিনার ওপর উঠাল জাপানি মেয়েরা।

দাপট দেখিয়েই ম্যাচের দ্বিতীয় মিনিটেই তানাকার গোলে এগিয়ে যায় জাপান। ৮ মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন হাসেগাওয়া।

ম্যাচের ২৫ তম মিনিটে তাকাহাশি গোল করে জাপানকে এগিয়ে দেন ৩-০ ব্যবধানে। ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হাসেগাওয়া।

এরপর ৬১ মিনিটে সেইকে, ৬৬ মিনিটে সুগিতা ও ৮০ মিনিটে ইউয়োকি পেনাল্টি থেকে গোল করেন। আর যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে সেইকে নিজের দ্বিতীয় গোলটি করলে ৮-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে জাপানিরা।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:১৪   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


কিরগিজস্তানের ক্লাবকে হারিয়ে ইতিহাস গড়ল ফর্টিস
প্রিমিয়ার লিগের সর্বোচ্চ দামি একাদশে আছেন কারা
বাবার শেষ বিদায়ের শোকের মাঝে আইনি পদক্ষেপ নিতে পারেন মেসি
১৯ বলে ফিফটি জিসানের, মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ এইচপি
অ্যানফিল্ডে লিভারপুলকে হারিয়ে মোনাকোর চমক
ঘরের মাঠে ডর্টমুন্ডের কাছে হারল আর্সেনাল
কমলাপুর স্টেডিয়ামে সব দোকানের বরাদ্দ বাতিলের নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর
শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করলেন দি পল
অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
তুরস্কের ক্লাবে যোগ দিয়ে এবার জমি পেলেন সালাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ