ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
সোমবার, ২ অক্টোবর ২০২৩



ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচের জন্য মাঠে নেমেছে বাংলাদেশ ও ইংল্যান্ড। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সোমবার (২ অক্টোবর) দুপুর আড়াইটায় ভারতের গুয়াহাটিতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও ইংল্যান্ড। ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

প্রথম ওয়ার্ম আপ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। ইনজুরির জন্য সে ম্যাচে খেলেননি অধিনায়ক সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষেও খেলছেন না বিশ্বসেরা অলরাউন্ডার। তাতে দলের সাইড বেঞ্চের শক্তি যাচাইয়ের সুযোগ পাচ্ছেন কোচ চান্ডিকা হাথুরুসিংহে।
অন্যদিকে বৃষ্টির জন্য ভারতের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম প্রস্তুতি ম্যাচ ভেস্তে গিয়েছে। তবে ঘরের মাঠে দুটি দ্বিপাক্ষিক সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ভারতে পা রেখেছে বাটলার-স্টোকসরা। পূর্বাভাস বলছে এ ম্যাচেও রয়েছে ৭১ শতাংশ বৃষ্টির সম্ভাবনা।

বাংলাদেশ সময়: ১৫:১৮:৫৩   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ