ধর্ম যার যার রাষ্ট্র সবার: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধর্ম যার যার রাষ্ট্র সবার: ডিসি
সোমবার, ২ অক্টোবর ২০২৩



ধর্ম যার যার রাষ্ট্র সবার: ডিসি

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার এই মন্ত্রে দীক্ষিত হয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমরা নারায়ণগঞ্জে সকল ধর্ম মতের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করি, বিভিন্ন উৎসব পার্বণে একসাথে আনন্দ ভাগাভাগি করি। অসম্প্রদায়িক চেতনার এই ধারাবাহিকতায় আমরা মুসলমান সম্প্রদায়ের পবিত্র মাহে রমজান ও সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব একই সঙ্গে উদযাপন করেছি। তাই আসন্ন শারদীয় দুর্গোৎসবেও নারায়ণগঞ্জের সকলে একসাথে মিলেমিশে আনন্দ করবো।

সোমবার (২ অক্টোবর ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। কোনো অবস্থাতেই গুজব বা উস্কানিতে কান দিবেন না। আর যদি করেই ফেলে তাহলে তৎক্ষনাৎ আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করুন।আজকাল যা কিছুই ঘটুক, ফেসবুকে বিভিন্ন ভাবে সেটাকে উপস্থাপন করে একটি সমস্যা সৃষ্টি করা হয়। এই জন্য আমাদের সাবধান থাকা দরকার। দুর্গাপূজায় সকল পূজা মন্ডপে রাতের বেলায় পাহারা দিতে নিজস্ব স্বেচ্ছাসেবক রাখতে হবে। যদি আমরা নিজেরা সচেতন থাকি এবং পাহারা দেই তাহলে কোন দুস্কৃতিকারী কোন কিছু ঘটাতে পারবে না।

জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিফাত ফেরদৌস, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা কুদরত এ খুদা, সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল-ইসলাম, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, র‍্যাব-১১ এর এএসপি মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, নারায়ণগঞ্জ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টিস পরিতোষ কান্তি সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, সাধারণ সম্পাদক রনজিৎ মন্ডল, মহানগরের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, জেলা পূজা পরিষদ নেতা সাংবাদিক উত্তম কুমার সাহাসহ বিভিন্ন পূজা মন্দিরের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২১:৫৭:৩১   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চলে গেলেন মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা জেসি জ্যাকসন
খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ৯
মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ
স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেলো নেপাল
ঈদে বলিউডে অভিষেক হচ্ছে আরিফিন শুভর
সৌদির অনুরোধে ৩ পাকিস্তানি সেনাকে মুক্তি দিল আফগানিস্তান
এটিএম কামালের পিতা-মাতা নারী শিক্ষায় আলো জ্বালিয়েছেন: রাব্বি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নতুন প্রধানমন্ত্রী শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ