সরকার পতনের আল্টিমেটাম রাজপথে প্রতিহত করা হবে: মির্জা আজম

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকার পতনের আল্টিমেটাম রাজপথে প্রতিহত করা হবে: মির্জা আজম
সোমবার, ২ অক্টোবর ২০২৩



সরকার পতনের আল্টিমেটাম রাজপথে প্রতিহত করা হবে: মির্জা আজম

অক্টোবর মাসে সরকারের পতন ঘটাতে বিএনপি-জামায়াতের ঘোষিত আল্টিমেটাম রাজপথে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এমপি।

আগামী ১৩ অক্টোবর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিতব্য উন্নয়ন ও শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার (২ অক্টোবর) দুপুরে স্থানীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে এ কথা জানান।

মির্জা আজম বলেন, বিএনপি-জামায়াত জোট অপশক্তির অপতৎপরতা প্রতিহত করতে ধারাবাহিকভাবে রাজধানী ঢাকার প্রবেশ পথগুলোতে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ চলছে। এরই অংশ হিসেবে আগামী ১৩ অক্টোবর ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ঢাকার প্রবেশ পথ সোনারগাঁয়ের কাচঁপুরে এই কর্মসূচী পালন করা হবে। ওই সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটিয়ে আওয়ামী লীগ প্রমান করবে দেশের জনগণ আওয়ামী লীগের সাথে আছে। তারা শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির পক্ষে আছে।

তিনি বলেন, দেশের মানুষ আবারও শেখ হাসিনাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চায়। তাই আওয়ামী লীগ এই সরকারের অতন্দ্র প্রহরী হয়ে অক্টোবর মাস থেকে আগামি নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবে। অতীতের মতো বিএনপি-জাামায়াতকে আর আগুন সন্ত্রাস ও জ্বালাও পোড়াও সহ ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ নেতা মির্জা আজম।

এর আগে কাঁচপুরের উন্নয়ন ও শান্তি সমাবেশ স্থল পরিদর্শন করে স্থানীয় নেতা-কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। তিনি জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা এই সমাবেশে উপস্থিত থাকবেন। এই সমাবেশ সফল করতে সব ধরণের প্রস্তুতি নেয়ার কথা জানান স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, সোনারগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, সোনারগাঁ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:০০:৫৮   ৪২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ