রুপগঞ্জের সুমন হত্যায় আরও ২ সন্দিগ্ধ আসামি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রুপগঞ্জের সুমন হত্যায় আরও ২ সন্দিগ্ধ আসামি গ্রেফতার
সোমবার, ২ অক্টোবর ২০২৩



রুপগঞ্জের সুমন হত্যায় আরও ২ সন্দিগ্ধ আসামি গ্রেফতার

রুপগঞ্জের আলোচিত রাজমিস্ত্রী সুমন হত্যাকাণ্ডের আরও ২ সন্দিগ্ধ পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (১ অক্টোবর) ঢাকার কামরাঙ্গীরচর থানার মাদবর বাজারস্থ আশ্রাফাবাদ রোড এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। র‍্যাব ১১ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার আসামিরা হলেন কিশোরগঞ্জের নিকলীর ছাতিরচর গ্রামের রঙ্গু বেপারীর ছেলে আরমান (৩৫), এবং জালাল উদ্দিনের ছেলে সেতুল (২৯)।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা রুপগঞ্জের আলোচিত রাজমিস্ত্রী সুমন হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি। গত ১৮ সেপ্টেম্বর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে বরাব রসুলপুরের মৃত কালু মিয়ার ছেলে সুমন (৩৫) কে বাড়ী থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
এই ঘটনায় নিহতের মা মোছা. নার্গিস বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানায় আসামিদের হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য গত ২৬ সেপ্টেম্বর রাজমিস্ত্রী সুমন হত্যাকাণ্ডের ৩ পলাতক আসামিকে গ্রেফতার করে র‍্যাব। তারা হলেন রুপগঞ্জের বরাব এলাকার ফজলুল হকের ছেলে মো. হাসান (২৪), হুমায়ন কবিরের ছেলে সোহাগ (২৬), মৃত ইয়াদ আলীর ছেলে মো. রফিক (২৪)। এই নিয়ে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:০৪:১৭   ৫৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ