ঋণ থেকে মুক্তি পেতে মহানবীর শেখানো ৩ দোয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঋণ থেকে মুক্তি পেতে মহানবীর শেখানো ৩ দোয়া
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩



ঋণ থেকে মুক্তি পেতে মহানবীর শেখানো ৩ দোয়া

ঋণ মানুষের জীবনে অনেক বড় প্রভাব ফেলে। ঋণের কারণে মানুষে নিঃস্ব হয়ে যায়। ঋণ সাজানো একটি পরিবারকে ধ্বংস করতে পারে। গোছানো একটি মানুষকে অসহায় করতে পারে।

একবার এক লোক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ঋণ থেকে রক্ষা পেতে দোয়া করতে দেখলেন। ওই লোক বললেন, ‘হে আল্লাহর রাসুল! আপনি ঋণ থেকে খুব বেশি বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন!’ নবী সা. বলেন, ‘মানুষ ঋণী হলে, কথা বলতে গিয়ে মিথ্যা বলে, অঙ্গীকার করলে, রক্ষা করে না।’ (বুখারি, হাদিস নং: ২৩৯৭)

এজন্যই রাসুল সা. উম্মতকে এ ঋণ থেকে মুক্তি পেতে দোয়া শিখিয়ে দিয়েছেন। হাদিসে এসেছে, একবার হজরত আলী রা. কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চান। এ সময় আলী রা. তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব, যা আমাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটা পাঠ করো, তাহলে আল্লাহই তোমার ঋণমুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়।

اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكِ عَمَّنْ سِوَاكَ
উচ্চারণ: আল্লা-হুম্মাকফিনী বিহালা-লিকা ‘আন হারা-মিকা ওয়া আগনিনী বিফাদ্বলিকা ‘আম্মান সিওয়া-ক।

অনুবাদ: ‘হে আল্লাহ! হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট কর। আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে স্বচ্ছলতা দান কর।’ (তিরমিজি, হাদিস নং ৩৫৬৩)

রাসুল সা. আবু বকর রা.কে ঋণ থেকে মুক্তি পেতে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়াটি তিনি নিজেও পড়তেন। এর ওপর অতি গুরুত্বারোপ করেছেন (মুস্তাদরাক হাকিম ১ম খণ্ড)

رَبِّ إِنِّى لِمَآ أَنزَلْتَ إِلَىَّ مِنْ خَيْرٍۢ فَقِيرٌۭ
উচ্চারণ: রব্বি ইন্নি লিমা আন যালতা ইলাইয়্যা মিন খাইরিন ফকিরিন।

অনুবাদ: হে আমার প্রভু! নিশ্চয়ই আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাজিল করবেন; আমি তার মুখাপেক্ষী। (সুরা: কাসাস, আয়াত ২৪)

রাসুল সা. উম্মতকে আরও একটি দোয়া শিক্ষা দিয়েছেন যা তিনি নিজেও বেশি পরতেন। এই দোয়া পড়লে যাবতীয় ঋণের বোঝা এবং দুঃশ্চিন্তা থেকে আল্লাহ মুক্তি দেবেন।

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ
উচ্চারণ: আল্লাহুম্মা আউজু বিকা মিনাল হাম্মে ওয়াল হুজনি ওয়াল আজযি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবুনি ওয়া দালায়িদ দাইনি ওয়া গলাবাতির রিজালি।

অনুবাদ: হে আল্লাহ! আমি তোমার নিকট দুঃখ ও দুশ্চিন্তা থেকে, অপারগতা-অলসতা থেকে, কৃপণতা এবং কাপুরুষতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। অধিক ঋণ থেকে ও খারাপ লোকের জবরদস্তি থেকেও আশ্রয় চাচ্ছি। (বুখারি, হাদিস নং ২৮৯৩)

বাংলাদেশ সময়: ১২:৫৮:৩০   ৩৫৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড পেলেন পাঁচ নির্মাতা
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
কঠিন চীবর দানোৎসবের নিরাপত্তা জোরদার, রাজবন বিহার পরিদর্শনে সদর জোন কমান্ডার
ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ দুই শ্রমিক; মালিক আটক
আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: মীর শাহে আলম
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ