বাজারের ব্যাগে ২০ লাখ টাকার রুপার গয়না!

প্রথম পাতা » খুলনা » বাজারের ব্যাগে ২০ লাখ টাকার রুপার গয়না!
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩



বাজারের ব্যাগে ২০ লাখ টাকার রুপার গয়না!

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বাজারের ব্যাগ থেকে ২০ কেজি ওজনের রুপার গয়না উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক নারীকে আটক করা হয়।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার বিষ্ণপুর গ্রাম থেকে ওই রুপার চালানটি উদ্ধার করা হয়। ওই রুপার গয়নার বাজার মূল্য প্রায় ২০ লাখ ৬৪ হাজার টাকা বলে জানায় পুলিশ।

আটক নারীর নাম শাহানাজ খাতুন। তিনি দামুড়হুদা উপজেলার বিষ্ণপুর গ্রামের রুস্তম আলির স্ত্রী।

এ বিষয়ে পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, দামুড়হুদা থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিষ্ণপুর গ্রামে রুস্তম আলির বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরের ভেতর বাজার করার একটি ব্যাগ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৬টি বান্ডিল উদ্ধার করা হয়। ওই বান্ডিলের ভেতর থেকে ২০ কেজি ওজনের রুপার গয়না পাওয়া যায়। এ সময় ওই নারীকেও আটক করা হয়।

এ ঘটনায় দামুড়হুদা থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে একজনের নামে মামলা দায়ের করেন। উদ্ধার হওয়া রুপার গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০২:১২   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ