বাংলাদেশে নির্দিষ্ট কোনও দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র: মিলার

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশে নির্দিষ্ট কোনও দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র: মিলার
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩



বাংলাদেশে নির্দিষ্ট কোনও দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র: মিলার

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্যই ভিসা নীতি ঘোষণা করা হয়েছে। দেশটির নির্দিষ্ট কোনো দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না।

সোমবার (২ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

এদিন এ ব্রিফিংয়ে বিষয়টি তুলে ধরে সময় সংবাদ। পিটার হাসের বক্তব্য পররাষ্ট্র দফতর সমর্থন করে কিনা এ প্রশ্ন করা হলে অনেকটাই এড়িয়ে যান মুখপাত্র।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচন করতে পারেন সেজন্য ভিসা নীতি ঘোষণা করা হয়েছে।

এছাড়াও বাংলাদেশে নির্দিষ্ট কোনো দলকে যুক্তরাষ্ট্র সমর্থন দেয় না বলেও জানান মিলার।

গত সপ্তাহে ব্রিফিংয়ে ভিসা নীতি কোন কোন শ্রেণির ওপর প্রয়োগ করা হয়েছে তা স্পষ্ট করে জানিয়েছিলেন তিনি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে গণমাধ্যম সংশ্লিষ্টরাও ভিসা নীতির আওতায় পড়তে পারেন বলে জানান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তার এমন বক্তব্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে সাংবাদিক, সাংস্কৃতিক ও অধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বাংলাদেশ সময়: ১৩:০৮:৫২   ৩৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ