পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে রোনালদো আল নাসর

প্রথম পাতা » খেলাধুলা » পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে রোনালদো আল নাসর
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩



পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে রোনালদো আল নাসর

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোল স্কোরার ক্রিস্টিয়ানো রোনালদো। এতদিন চ্যাম্পিয়ন্স লিগ মাতিয়ে চলা সিআর সেভেন এখন খেলেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। গোল মেশিন রোনালদো এশিয়ার চ্যাম্পিয়ন্স লিগ খ্যাত এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও গোল করে ইতিহাস গড়লেন। আর তার দল আল নাসর প্রথমে পিছিয়ে পড়েও, শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সোমবার (২ অক্টোবর) তাজিকিস্তানের ক্লাব ইস্তিকললের বিপক্ষে ৩–১ ব্যবধানে জয় পেয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ১০ ম্যাচ জিতল সৌদি ক্লাবটি। আর এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও এটি তাদের দ্বিতীয় জয়।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে ইরানের ক্লাব পার্সেপোলিসকে ২-০ গোলে হারিয়েছিল আল নাসর। সেই ম্যাচে গোলের দেখা পাননি রোনালদো। তবে এই টুর্নামেন্টে নিজের দ্বিতীয় ম্যাচে গোল করলেন সাবেক রিয়াল মাদ্রিদের এই পর্তুগিজ তারকা।

ইস্তিকললের বিপক্ষে প্রথম হাফে দাপুটে খেলার পরও ১-০ গোলে পিছিয়ে ছিল আল নাসর। তবে দ্বিতীয় হাফে আল নাসরকে আর গোল করা থেকে আটকে রাখতে পারেনি তাজিকিস্তানের ক্লাবটি। ৬৬ মিনিটে দলকে ম্যাচে ফেরানোর কাজটি করেন রোনালদো। প্রথমে শট করেও গোল করতে পারেননি রোনালদো। তার শট আটকে দেন ইস্তিকললের ডিফেন্ডার। তবে রোনালদোর দ্বিতীয় প্রচেষ্টা আর ঠেকাতে পারেননি তারা। গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো।

এরপর ৭২ থেকে ৭৭ মিনিটে আরও দুইটি গোল করে আল নাসর। আর দুইটি গোলই করেন ব্রাজিলিয়ান তারকা তালিসকা। ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে আছে আল নাসর। ১ পয়েন্ট নিয়ে ইস্তিকলল আছে তলানিতে।

বাংলাদেশ সময়: ১৩:০৪:০৯   ২৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


হল্যান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে উড়িয়ে এফএ কাপের সেমিতে ম্যানসিটি
মায়োর্কার কাছে হেরে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়লো রিয়াল
চীনের বিপক্ষে লড়াই করে হেরে গেল বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের জয়ে স্পীকারের অভিনন্দন
ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
কক্সবাজারে ‘আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব’ গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার
জয় দিয়ে এশিয়ান গেমস বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ
ক্রোয়েশিয়াকে হারিয়ে ছন্দে ফিরল ব্রাজিল
হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ