রাঙ্গামাটিতে বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম সড়কের নাম ফলক উন্মোচন

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম সড়কের নাম ফলক উন্মোচন
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩



রাঙ্গামাটিতে বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম সড়কের নাম ফলক উন্মোচন

জেলায় আজ বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম সড়কের নাম ফলক উন্মোচন করা হয়েছে।
রাঙ্গামাটি পৌরসভার উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম সড়কের নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
রাঙ্গামাটি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আল মাহমুদের সঞ্চালনায় ও পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহ - সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মমতাজ উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ডের পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
দীপংকর তালুকদার এমপি বলেন, বিএনপি- জামায়াতের শাসনামলের সময় দেশের বীর মুক্তিযোদ্ধারা অনেক অবহেলিত ছিল। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দিয়েছেন।
এছাড়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৫:২৪   ২৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে জাগরণ সৃষ্টি করেছি: পানিসম্পদ মন্ত্রী
একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী
চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অন্তর্বর্তী আইনে দ্রুতই পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হবে: পার্বত্য মন্ত্রী
দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী
দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
শাহরাস্তির খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর
৫ বছরে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: ত্রাণমন্ত্রী
আওয়ামী লীগ শুধু বিতাড়িত হয়নি, রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছে : ভূমি প্রতিমন্ত্রী
জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে - পানি সম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ