টেকনাফ সীমান্তের ওপার থেকে আসা গুলিতে বাংলাদেশি ২ কিশোর আহত

প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফ সীমান্তের ওপার থেকে আসা গুলিতে বাংলাদেশি ২ কিশোর আহত
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬



টেকনাফ সীমান্তের ওপার থেকে আসা গুলিতে বাংলাদেশি ২ কিশোর আহত

কক্সবাজারের টেকনাফ সীমান্তে আরাকান আর্মির ছোড়া গুলিতে আহত হয়েছে বাংলাদেশি দুই কিশোর। আহতরা এখন উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জিমংখালী ও কাঞ্জর পাড়ার মাঝামাঝি নাফ নদী সীমান্ত এ ঘটনা ঘটে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক খোকন চন্দ্র রুদ্র এসব তথ্য নিশ্চিত করেন।

আহতরা হলেন: টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়ার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই এলাকার মো. ইউনুসের ছেলে মো. আব্দুল্লাহ (১৭)।

স্থানীয়দের বরাতে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক খোকন চন্দ্র রুদ্র বলেন, ‘সকালে স্থানীয় কিশোর সোহেল ও ওবায়দুল্লাহ নাফ নদীর জিমংখালী ও কাঞ্জর পাড়ার মাঝামাঝি সীমান্তে মাছ ধরতে যায়। একপর্যায়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছুড়ে। এতে তারা গুলিবিদ্ধ হয়েছে। আহতরা মাথা, হাত ও পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তবে আঘাতের ধরন দেখে ধারণা করা হচ্ছে, গুলির আঘাত কোনো ভারী অস্ত্রের নয়।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে আসে।’

এর আগে, ১২ জানুয়ারি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্তে আরাকান আর্মির ছোড়ার গুলিতে সুমাইয়া হুজাইফা (১১) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। বর্তমানে সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। আর ১৩ জানুয়ারি একই সীমান্তে বাংলাদেশ অভ্যন্তরে মাইন বিস্ফোরণে আবু হানিফ (২৬) নামে এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৫৩   ৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লা সীমান্তে ৩০ লাখ টাকার ইয়াবা জব্দ করল বিজিবি
সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী
আ. লীগ আমলে অনেক খাল ভরাট হয়ে গেছে : পার্বত্যমন্ত্রী
অর্থাভাবে কোনো শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারা আমাদের জন্য লজ্জাজনক : পার্বত্য মন্ত্রী
টেকনাফে বিদেশি পিস্তলসহ ‘ডন রাসেল’ আটক
পটিয়ায় ১১০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ
বাংলাদেশের সংবিধান প্রতিটি নাগরিককে সমান অধিকার দিয়েছে - অর্থমন্ত্রী
স্থানীয় নির্বাচনে জয়ী হওয়া কঠিন চ্যালেঞ্জ হবে : পানিসম্পদমন্ত্রী
ফেনীতে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপ্তি
চট্টগ্রামবাসীকে অস্থিরতার মধ্যে রেখে কোনো প্রকল্প হবে না : রেলমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ