বিএসএফের গুলিতে আহত কিশোরের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএসএফের গুলিতে আহত কিশোরের মৃত্যু
বুধবার, ৪ অক্টোবর ২০২৩



বিএসএফের গুলিতে আহত কিশোরের মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লালারচক সীমান্তে বিএসএফের গুলিতে আহত ফেরদাউস (১৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত ফেরদাউস শরীফপুর ইউনিয়নের লালারচক গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।

বুধবার (৪ অক্টোবর) রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুল হক।

তিনি জানান, ১ অক্টোবর সন্ধ্যায় ফেরদাউসসহ একটি দল লালারচক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে।
তখন বিএসএফের সদস্যরা গুলি চালালে ফেরদাউস গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে জানতে বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান সিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক জানান, মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।
বৃহস্পতিবার ময়নাতদন্তের পর পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:১৪:১০   ৭৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএসটিআই-এর পরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: শিল্পমন্ত্রী
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না : প্রতিমন্ত্রী টুকু
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বাস্তুচ্যুত সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে কাজ করবে পার্লামেন্টারি ককাস - ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ