জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, ধেয়ে আসছে সুনামি!

প্রথম পাতা » আন্তর্জাতিক » জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, ধেয়ে আসছে সুনামি!
বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩



জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, ধেয়ে আসছে সুনামি!

জাপানে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালের দিকে ভূমিকম্পটি আঘাত হানার পরপরই সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম জাপান টাইমস জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১১টার দিকে দেশটির পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। এর পরপরই ইজু দ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়।

জাপানের আবহাওয়া সংস্থার সতর্কতা অনুসারে, সুনামির ঢেউয়ের উচ্চতা ১ মিটার পর্যন্ত হতে পারে। তবে কেবল ইজু দ্বীপ নয়, জাপানের চিবা থেকে শুরু করে কাগোশিমা প্রিফেকচার পর্যন্ত বিস্তৃত এলাকা এই সুনামি সতর্কতার আওতায় থাকবে বলে জানানো হয়েছে। তবে এ ক্ষেত্রে সুনামির ঢেউয়ের উচ্চতা দশমিক ২ মিটার পর্যন্ত উঁচু হতে পারে।

জাপান টাইমস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। উপকূলীয় ও নদীর মোহনা অঞ্চলের লোকজনকে মূল ভূখণ্ডের উঁচু এলাকায় সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১।

বাংলাদেশ সময়: ১১:২৮:০৮   ৩১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ