শিল্পমন্ত্রীর সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিল্পমন্ত্রীর সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩



শিল্পমন্ত্রীর সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি এর সাথে বাংলাদেশ নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সকালে রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে মন্ত্রী বলেন, আমরা অবকাঠামোখাতে প্রভূত উন্নতি সাধন করেছি। এখানে বিনিয়োগ করার অনেক ক্ষেত্র রয়েছে। দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা এ সুযোগ নিতে পারে। আমরা নিজস্ব ব্র্যান্ডের গাড়ী তৈরির চেষ্টা করছি। তিনি এ বিষয় সহযোগিতা কামনা করেন।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, বঙ্গবন্ধু হাইটেক পার্কে হুন্দাই গাড়ী উৎপাদন শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার আরেক বিখ্যাত কোম্পানি কিয়া (KIA) বাংলাদেশে কার্যক্রম শুরু করতে আগ্রহী। বাংলাদেশ ২০২৬ সাথে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের উত্তরণের বিষয় উল্লেখ করে বলেন, স্থানীয়ভাবে বড় বড় শিল্প কারখানা স্থাপনে জোর দেয়া প্রয়োজন। এ ব্যাপারে দক্ষিণ কোরিয়া সহযোগিতা করতে প্রস্তুত আছে।

রাষ্ট্রদূত আরও বলেন, শ্রমশক্তি হিসেবে যারা দক্ষিণ কোরিয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে তারা ভাষা দক্ষতায় দুর্বল। কাজেই জনবল পাঠানোর সময় তাদের কারিগরি দক্ষতার পাশাপাশি ভাষাগত দক্ষতা অর্জন করাও জরুরি।

বাংলাদেশ কর্মরত কোরিয়ান ব্যবসায়ী, উদ্যোক্তা এবং টেকনিশিয়ান বা কর্মীদের ভিসা জটিলতার কারণে বিভিন্ন সমস্যা মোকাবেলা করতে হয়। তারা যদি ৩ মাসের পরিবর্তে দীর্ঘ মেয়াদী ভিসা পায় তাহলে তাদের কার্যক্রম চালানো আরো সহজ হবে। এ ব্যাপারে রাষ্ট্রদূত শিল্পমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। শিল্পমন্ত্রী এ ব্যাপারে স্বরাষ্টমন্ত্রীর সাথে কথা বলবেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।

বাংলাদেশ সময়: ১৫:২৬:২৫   ৩৪৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিলেটে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ
১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে ত্রাণমন্ত্রী দুলু
জলবায়ু অর্থায়নে অনুদান চেয়ে ডি-৮-এ বাংলাদেশের প্রস্তাব
নৌপথ সচল করতে আরও সাড়ে ৪ হাজার কিলোমিটার খননের উদ্যোগ
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে নজির, শুরু হচ্ছে তিন হত্যা মামলার শুনানি : আইনমন্ত্রী
শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ