গৃহবধূকে হত্যার পর মরদেহ টুকরো করে গুম: স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম পাতা » খুলনা » গৃহবধূকে হত্যার পর মরদেহ টুকরো করে গুম: স্বামীর মৃত্যুদণ্ড
বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩



গৃহবধূকে হত্যার পর মরদেহ টুকরো করে গুম: স্বামীর মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গৃহবধূকে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে গুমের ঘটনায় ফন্টু মণ্ডল (৬০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে আসামির উপস্থিতিতে চুয়াডাঙ্গা সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফন্টু মণ্ডল আলমডাঙ্গা উপজেলার পোল বাগুনদা গ্রামের মৃত ইসলাম মণ্ডলের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ মার্চ সন্ধ্যায় ফন্টু মণ্ডল কৌশলে স্ত্রী ডালিমা খাতুনকে পেঁয়াজ তোলার কথা বলে বাড়ি থেকে একটি বিলের মাঠে নিয়ে যায়। ফন্টু মণ্ডল বাড়ি ফিরলেও স্ত্রীকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে পাইপের ভেতরে ফেলে গুম করেন। নিহতের ছেলে মায়ের সন্ধান চাইলে বাবা বলেন দাদি বাড়ি গিয়েছে ফিরে আসবে। পরের দিন সকালে প্রতিবেশীদের নিয়ে বিলের মাঠে গিয়ে দেখতে পায় পাইপের ভিতরে চুল দেখা যাচ্ছে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে বাবার নামে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আশিকুল হক একজনকে অভিযুক্ত করে একই বছরের ৩১ মে আদালতে চার্জশিট দাখিল করেন।

আজ বৃহস্পতিবার দুপুরে ১৭ সাক্ষীর মধ্য ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে চুয়াডাঙ্গা সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫:২২:৫৪   ৩৬৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ডান্স পরিবেশন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ