গাজায় ৫শ’রও বেশি হামাস স্থাপনায় ইসরাইলের হামলা

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় ৫শ’রও বেশি হামাস স্থাপনায় ইসরাইলের হামলা
সোমবার, ৯ অক্টোবর ২০২৩



গাজায় ৫শ’রও বেশি হামাস স্থাপনায় ইসরাইলের হামলা

ইসরাইল গাজায় গত রাতে হামাসের পাঁচশ’রও বেশি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে।
ইসরাইলের সামরিক বাহিনী সোমবার এ কথা জানিয়েছে।
এক বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, রাতভর ইসরাইলি বাহিনী গাজায় হামাসের পাঁচশ’রও বেশি স্থাপনায় যুদ্ধ বিমান, হেলিকপ্টার থেকে কামানের গোলা নিক্ষেপ করেছে।
সকালেও হামলা অব্যাহত ছিল। গাজা থেকে ধোঁয়ার কুন্ডলি উড়তে দেখা গেছে।
ইসরাইল হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য রাহি মুশতাহার বাড়িসহ বেশ কিছু উচুঁ ভবন গুঁড়িয়ে দিয়েছে।
এছাড়া ইসরাইল হামাসের দু’টি ‘অপারেশনাল এসেটস’ ধবংস করেছে। এর একটির অবস্থান ছিল মসজিদে। ইসলামিক জিহাদের একটি স্থাপানাতেও হামলা চালানো হয়েছে।
হামাস শনিবার আকস্মিকভাবে ইসরাইলে সর্বাত্মক হামলা চালায়। এর পরপরই ইসরাইল গাজায় নির্বিচারে গোলা বর্ষণ শুরু করে।

বাংলাদেশ সময়: ১৫:৪০:২৮   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ