সোনারগাঁয় দুই শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয় দুই শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
বুধবার, ১১ অক্টোবর ২০২৩



সোনারগাঁয় দুই শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দুই শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার (১১ অক্টোবর) পৌর এলাকার অর্জুন্দী ও নোয়াইল গ্রামের অবৈধ গ্যাস সংযোগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এ সময় দুই কিলোমিটার এলাকার অবৈধ গ্যাসের পাইপ তুলে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানির মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান বলেন, সোনারগাঁ পৌরসভার নোয়াইল ও অর্জুন্দী গ্রামের আবাসিক বাসাবাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে রান্নার কাজ চলছিল। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এসব গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:১৬:২১   ৩৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ