প্রাথমিকে শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষার তারিখ নির্ধারণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রাথমিকে শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষার তারিখ নির্ধারণ
শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩



প্রাথমিকে শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষার তারিখ নির্ধারণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। বরিশাল, সিলেট ও রংপুর জেলার প্রার্থীদের প্রথম ধাপে পরীক্ষা নেয়া হবে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেন।

গত ১০ মার্চ থেকে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে সহকারী শিক্ষক পদে আবেদন শুরু হয়। আবেদন চলে ২৪ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। প্রথম ধাপে আবেদন জমা পড়ে ৩ লাখ ৬০ হাজার ৭০০টি।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি এ তিন বিভাগে সহকারী শিক্ষক পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

দ্বিতীয় ধাপে ২৩ মার্চ ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনের শেষ সময় ছিল ১৪ এপ্রিল। দ্বিতীয় ধাপে আবেদন করেন ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ জন।

১৮ জুন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এ ধাপে আবেদন শেষ হয় গত ৮ জুলাই। তৃতীয় ধাপে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৪০ হাজারের কিছু বেশি।

সরকারি প্রাথমিক নিয়োগ বিধিমালা ২০১৯ অনুসারে, মেধাক্রম অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের দিয়ে প্রথমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদ পূরণ করা হবে। মেধাতালিকার বাকি প্রার্থীদের প্রাক-প্রাথমিক শ্রেণির সহকারী শিক্ষক পদে নিয়োগ দেয়া হবে।

বাংলাদেশ সময়: ১২:৩৮:১২   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান
সার্ক গঠন থেকে মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের কর্মসংস্থানে শহীদ জিয়ার অবদান অনন্য - খন্দকার নাসিরুল ইসলাম
মধুখালীতে নাহিদ ইলেক্ট্রনিক্স এর আয়োজনে লাকি কুপন এর ড্র অনুষ্ঠিত
সংসদে আলোচনা ছাড়াই তেলের দাম বাড়ানো হয়েছে: জামায়াত আমির
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান
ইসলামী ব্যাংকে ষড়যন্ত্রের প্রতিবাদে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন
চাষাঢ়ায় তিন ফার্মেসিকে ৬৫ হাজার টাকা জরিমানা
ত্রিদেশীয় সিরিজে প্রথম জয় বাংলাদেশ নারী দলের
রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ