গাজায় হামলা মাত্র শুরু: নেতানিয়াহু

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় হামলা মাত্র শুরু: নেতানিয়াহু
শনিবার, ১৪ অক্টোবর ২০২৩



গাজায় হামলা মাত্র শুরু: নেতানিয়াহু

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের হামলা মাত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শুক্রবার ( ১৩ অক্টোবর) টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।

ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, আমাদের শত্রুরা (হামাস) কেবল এর ( হামসের হামলার) মূল্য দিতে শুরু করেছে। আমি এখনই বলব না কী হবে, তবে আমি বলছি এটা মাত্র শুরু।

নেতানিয়াহু আরও বলেন, আমরা কখনোই হামাসের এই হামলা ভুলবো না। আর বিশ্বকেও ইহুদিদের ওপর হওয়া এই হামলা কখনো ভুলতে দেব না। আমরা আমাদের শত্রুদের সঙ্গে যুদ্ধ করে যাব।

এছাড়াও নেতানিয়াহু তার প্রতিশ্রুতি পুণর্ব্যক্ত করে বলেন,

হামাসকে ধ্বংস করা হবে।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। শুক্রবার (১৩ অক্টোবর) ইসরাইলের পদাতিক বাহিনী ও ট্যাঙ্ক গাজা উপত্যকায় প্রবেশ করেছে বলে জানায় দেশটির সেনাবাহিনী।

গত ৭ অক্টোবর হামাসের হামলার পর এ পর্যন্ত ইসরাইলে ১ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। আর আহত তিন হাজারের বেশি। অপরদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের পাল্টা হামলায় ১ হাজার ৮০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে সাড়ে ছয় হাজারের বেশি।

বাংলাদেশ সময়: ১৩:০৯:৪৯   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ