ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ভূমিধসে ২৩ সেনার মৃত্যু

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ভূমিধসে ২৩ সেনার মৃত্যু
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬



ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ভূমিধসে ২৩ সেনার মৃত্যু

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ ভূমিধসে আটকে পড়া ২৩ জন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দেশটির নৌবাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানান।

শনিবার (২৪ জানুয়ারি) ভোরে পশ্চিম জাভার বান্দুং বারাত জেলার পাসির লাঙ্গু গ্রামে এই ভূমিধস ঘটে। টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকাটিতে মাটি ধসে পড়ে।
গ্রামটি রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

নৌবাহিনীর মুখপাত্র ফার্স্ট অ্যাডমিরাল তুংগুল জানান, ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউ গিনি সীমান্তে টহল দেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে প্রশিক্ষণ মহড়ায় অংশ নিচ্ছিলেন ওই ২৩ জন মেরিন সেনা। হঠাৎ প্রবল বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে প্রশিক্ষণস্থলে ভূমিধস হয় এবং তারা আটকা পড়েন।

এদিকে, ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি জানান, মঙ্গলবার বিকেল পর্যন্ত ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।
এখনো ৪২ জন নিখোঁজ রয়েছেন। নিহতদের মধ্যে সেনারা অন্তর্ভুক্ত কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নিখোঁজদের উদ্ধারে প্রায় ৮০০ জন উদ্ধারকর্মী, সেনা ও পুলিশ সদস্য এবং ৯টি ভারী খননযন্ত্র কাজে লাগানো হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত গ্রামের ৬৮৫ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

জাভা দ্বীপে বর্তমানে বর্ষা মৌসুম চলছে। এরই মধ্যে ভারী বৃষ্টি ও বন্যায় জাকার্তাসহ পশ্চিম ও মধ্য জাভার বেশ কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর দুই মাস আগেই সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়জনিত বন্যা ও ভূমিধসে অন্তত ১,২০০ জন প্রাণ হারান এবং লাখো মানুষ ঘরবাড়ি হারান।

সূত্র: রয়টার্স

বাংলাদেশ সময়: ১৬:৩৬:৩০   ১৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ৯
চীনের কারখানা খাতের কার্যক্রম জুলাইয়ে কমেছে
মরক্কো-সেউতা সীমান্তে হাজারো অভিবাসীর ঢল, মৃত্যু ১৮
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৭
মধ্যপ্রাচ্যে নতুন ফ্রন্টে যুদ্ধ, মিসরের গ্যাস বন্দরে বিস্ফোরণ
আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু
যে কারণে নতুন চীনা রোবট আমদানিতে নিষেধাজ্ঞা ট্রাম্পের
সৌদি আরবে ড্রোন হামলার অভিযোগ তদন্তের নির্দেশ ইরাকি প্রধানমন্ত্রীর
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ