রাঙ্গামাটির বরকলে নব নির্মিত বন বিহার ভবনের উদ্বোধন

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটির বরকলে নব নির্মিত বন বিহার ভবনের উদ্বোধন
শনিবার, ১৪ অক্টোবর ২০২৩



রাঙ্গামাটির বরকলে নব নির্মিত বন বিহার ভবনের উদ্বোধন

জেলার বরকল উপজেলার সুভলং শ্রাবস্তী বন বিহারের নব নির্মিত ভবনের আজ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় নব নির্মিত এই ভবনের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, রাজবন বিহারের ভিক্ষু সংঘ পূর্ণজ্যোতি মহাস্থবির, দেবদন্দ মহাস্থবির, শ্রাবস্তী বম বিহারের বিহার অধ্যক্ষ সংঘসার মহাস্থবির উপস্থিত ছিলেন।
বন বিহার ভবনের উদ্বোধন শেষে অতিথিবৃন্দ ধর্মীয় পূণ্যানুষ্ঠানে যোগ দেন। এতে পঞ্চশীল প্রার্থনা, সংথদান, বৌদ্ধ মুর্তিদান, অষ্টপরিস্কার দান, হাজার বাতি দান সহ বিভিন্ন দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় দীপংকর তালুকদার এমপি বলেন,বর্তমান সরকার পার্বত্য অঞ্চলে বসবাসরত প্রতিটি সম্প্রদায়ের কল্যাণে কাজ করার পাশাপাশি ১৫ বছরে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানামুখী পদক্ষেপ নিয়েছে ও বাস্তবায়ন করেছে ,উন্নয়নের এই ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।
অনুষ্ঠানে রাঙ্গামাটি, বরকল উপজেলাসহ সুভলং ইউনিয়নের পূর্ণার্থী ও দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:০১:১০   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না

News 2 Narayanganj News Archive

আর্কাইভ