নোয়াখালীতে অস্ত্রসহ যুবক গ্রেফতার

প্রথম পাতা » চট্টগ্রাম » নোয়াখালীতে অস্ত্রসহ যুবক গ্রেফতার
শনিবার, ১৪ অক্টোবর ২০২৩



নোয়াখালীতে অস্ত্রসহ যুবক গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে জাহিদ হাসান সৌরভ (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক জব্দ করা হয়।

শুক্রবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে পৌরসভার হাজীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহিদ হাসান সৌরভ বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের রইছ উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, চৌমুহনী পৌর হাজীপুর এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশে অস্ত্রধারী জাহিদ হাসান সৌরভ তার লোকজন নিয়ে অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে রাতে র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে সৌরভকে আটক করে তার দেহে তল্লাশি চালিয়ে একটি বন্দুক জব্দ করা হয়। এ সময়ে তার সহযোগিরা কৌশলে পালিয়ে যায়।

র‌্যাব-১১, নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কামান্ডার লে. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার সৌরভ উপজেলার বিভিন্ন স্থানে মারামারি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত রয়েছে। অস্ত্রসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র নিয়ন্ত্রণে আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১৯:০৩   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ