জয়পুরহাটে শেখ রাসেল দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » জয়পুরহাটে শেখ রাসেল দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত
বুধবার, ১৮ অক্টোবর ২০২৩



জয়পুরহাটে শেখ রাসেল দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত

শেখ রাসেল দীপ্তিময়, নির্ভিক নির্মল দুর্জয় এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার সকাল ১০ টায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ ১৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস।
জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প স্তবকঅর্পণ করা হয়। সরকারি বেসরকারী প্রতিষ্ঠান ও স্কুল কলেজের শিক্ষার্থীরা ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। এখানে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। শেখ রাসেল দিবসে গুরুত্ব তুলে ধরে আলোচনায় অংশ গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ফারজানা হোসেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এ্যাডঃ মোমিন আহমেদ চৌধুরী জিপি, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডাঃ কে এম যোবায়ের গালীব, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি গোলাম হক্কানী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ ই এম মাসুদ রেজা, কালেক্টরেট বালিকা বিদ্যা নিকেতনের শিক্ষার্থী সুষ্মিতা আকতার প্রমূখ। স্কুলের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:২৪   ৪১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ