চলচ্চিত্র পরিচালক-প্রযোজক শফী বিক্রমপুরী মারা গেছেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » চলচ্চিত্র পরিচালক-প্রযোজক শফী বিক্রমপুরী মারা গেছেন
বুধবার, ১৮ অক্টোবর ২০২৩



চলচ্চিত্র পরিচালক-প্রযোজক শফী বিক্রমপুরী মারা গেছেন

ঢাকাই সিনেমার খ্যাতিমান পরিচালক ও প্রযোজক শফি বিক্রমপুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৮ অক্টোবর) ভোর ৪টায় ব্যাংককের একটি হাসপাতালে মারা গেছেন তিনি।

সংবাদ মাধ্যমে এ পরিচালকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পরিচালক অপূর্ব রানা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন শফি বিক্রমপুরী। এর আগে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেসময় শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি করা হয়েছিল তাকে। পরে ব্যাংককে উন্নত চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শফি বিক্রমপুরী ১৯৪৩ সালের ৪ জুলাই মুন্সীগঞ্জ জেলার (সাবেক বিক্রমপুর) শ্রীনগর থানার মত্তগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৮ সাল থেকে পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস শুরু করেন তিনি। ১৯৬৫ সালে দক্ষিণাঞ্চলের লোকজ প্রেমকাহিনী অবলম্বনে নির্মিত ‘গুনাই বিবি’ সিনেমাটিতে যৌথ প্রযোজনার মাধ্যমেই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

পরিচালক হিসেবে শফি বিক্রমপুরীর অভিষেক হয় ১৯৭৮ সালে ‘রাজদুলালী’ সিনেমার মাধ্যমে। তার প্রযোজিত ও পরিচালিত অন্যান্য সিনেমার মধ্যে রয়েছে- ‘ডাকু মনসুর’, ‘বাহাদুর’, ‘জীবন তৃষ্ণা’, ‘সবুজ সাথী’, ‘সকাল সন্ধ্যা’, ‘মাটির কোলে’, ‘শশীপুন্নু’, ‘শান্তি-অশান্তি’, ‘জজসাহেব’, ‘দেনমোহর’, ‘অবুঝ মনের ভালোবাসা’ ইত্যাদি।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:১৪   ৩৩৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মুকসুদপুর থানার নতুন ওসি মাহমুদুর রহমানের যোগদান
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
ইউটিউব দেখে শুরু, আজ সফল উদ্যোক্তা—রাজবাড়ীতে সরোয়ার বাবুর কমলা বাগানে সাফল্যের গল্প
নারায়ণগঞ্জের বক্তাবলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণহত্যা দিবস
সদরপুরে ইলিশ ধরার অবৈধ বাঁধ উচ্ছেদ, ১ লাখ ২০ হাজার টাকার জাল বিনষ্ট
গোপালগঞ্জের এইচএসসি ও আলিম সম্পূরক পরীক্ষা হবে মাদারীপুর-ফরিদপুরে
ময়মনসিংহ ও নেত্রকোণা সীমান্তে ৫ মানব পাচারকারী আটক
নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ
কুড়িগ্রামে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা
পটুয়াখালীতে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ