আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু
বুধবার, ১৮ অক্টোবর ২০২৩



আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু হয়েছে। সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। তবে এখনও সমাবেশের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত হননি।

পূর্বঘোষিত কর্মসূচিটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে বুধবার বিকেল ৩টায় শুরু হয়। সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের সমাবেশস্থলে পৌঁছানোর কথা ছিল। তবে বিকেল ৩টা পর্যন্ত সমাবেশস্থলে নেতাকর্মীদের উপস্থিতি ছিল নগণ্য। এরপর থেকে বিভিন্ন ইউনিটের নেতারা ছোট-বড় মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন।

অস্থায়ী মঞ্চে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেনসহ অনেক নেতাই এসেছেন নির্ধারিত সময়ের আগে। আবার সমাবেশের সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফিও সমাবেশ শুরু আগেই এসেছেন। তার আগে মঞ্চে পৌঁছান দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

এদিন দুপুর আড়াইটা নাগাদ বড় একটি মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌঁছান যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এরপরই জিরো পয়েন্ট থেকে গুলিস্থানমুখী সড়কের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিকাল ৩টার আগে গাজীপুর মহানগর যুবলীগের একটি মিছিল আসে সমাবেশস্থলে। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আরেকটি বড় মিছিল দেখা গেছে। ৩টার আগে আরও কয়েকটি ছোট ছোট মিছিল আসে সমাবেশস্থলে।

বাংলাদেশ সময়: ১৬:০৫:৫৭   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ