ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রথম পাতা » খেলাধুলা » ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩



ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বিশ্বকাপে টানা দুটি হারের পর বৃহস্পতিবার (১৯ অক্টোবর) স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দুপুর আড়াইটায় টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে টাইগাররা। এ ম্যাচে পরিবর্তন নিয়ে নামতে পারে বাংলাদেশ। বুধবার (১৮ অক্টোবর) তেমন আভাসই দিয়েছেন টাইগারদের কোচ চান্ডিকা হাথুরুসিংহে।

বিশ্বকাপের তিন ম্যাচের মধ্যে এখনও একটিতেও ক্লিক করতে পারেনি বাংলাদেশের ওপেনিং জুটি। আফগানিস্তানের বিপক্ষে দলীয় ১৯ রানে, ইংল্যান্ডের বিপক্ষে ১৪ রানে ও নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো রান তোলার আগেই প্রথম উইকেট হারিয়েছিল বাংলাদেশ।

লিটন এক ম্যাচে ৭৬ রান করলেও তার সঙ্গী তানজিদ তামিম ব্যর্থ প্রতিটি ম্যাচে। তিন ম্যাচের কোনোটিতেই ২০-এর বেশি রান করতে পারেননি তিনি। বারবার ব্যর্থ হওয়া ওপেনিং জুটিতেই আসতে পারে পরিবর্তন। সে হিসেবে বাদ পড়তে পারেন তানজিদ তামিম। তার জায়গায় ওপেন করতে পারেন মেহেদী হাসান মিরাজ।

তামিম বাদ পড়লে মিডলঅর্ডারে সুযোগ মিলতে পারে শেখ মেহেদীর। এছাড়া অন্য পজিশনগুলো ঠিকঠাক থাকার কথাই। তবে সাকিব ইনজুরির কারণে খেলতে না পারলে তামিম একাদশে থাকতে পারেন, সেই সঙ্গে শেখ মেহেদীও।

ভারতের বিপক্ষে যে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসতে পারে, সেই আভাস দিয়ে রেখেছেন হাথুরু। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে আমাদের পরিকল্পনা আছে। উইকেট ও প্রতিপক্ষ বিবেচনায় নিয়ে আমরা ভিন্ন দলীয় সমন্বয় নিয়ে নামতে পারি।’

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১১:৪৫:০৪   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ