গাজার আরেক হাসপাতালের পাশে ইসরায়েলের বোমা হামলা

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজার আরেক হাসপাতালের পাশে ইসরায়েলের বোমা হামলা
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩



গাজার আরেক হাসপাতালের পাশে ইসরায়েলের বোমা হামলা

ফিলিস্তিনের গাজায় আরও একটি হাসপাতালের পাশে ইসরায়েলের বিমান বাহিনী বোমা হামলা চালিয়েছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির ফিলিস্তিন শাখা (পিআরসিএস) বুধবার (১৮ অক্টোবর) রাত সোয়া একটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানিয়েছে।

এক্স–এ (আগের নাম টুইটার) হামলার একটি ভিডিও চিত্র যুক্ত করে দেওয়া পোস্টে পিআরসিএস বলেছে, গাজা শহরের তাল আল–হাওয়া এলাকায় অবস্থিত আল–কুদস হাসপাতালের আশপাশের এলাকায় ব্যাপক বোমাবর্ষণ চলছে। হামলায় হাসপাতালটির ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পিআরসিএসর ওই এক্স পোস্টে জানানো হয়, রোগী ছাড়াও গাজায় ইসরায়েলের হামলায় গৃহহীন হওয়া আট হাজারেরও বেশি ফিলিস্তিনি ওই হাসপাতালে আশ্রয় নিয়েছেন।

এর আগেও আল–কুদস হাসপাতাল নিশানা করে হামলা চালিয়েছে ইসরায়েল। ২০০৯ সালে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলি হামলায় হাসপাতালটির ভবন ধসে পড়েছিল।

এর আগে মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে মধ্য গাজার আল-আহলি আরব নামের হাসপাতালে বোমা হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ৪৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩১৪ জন। যদিও এই হামলার দায় অস্বীকার করছে দখলদার ইসরায়েল।

অপরদিকে. হাসপাতালে রোগী ও গৃহহীন ব্যক্তিদের ওপর এমন হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, জাতিসংঘসহ বিশ্ব নেতারা।

বাংলাদেশ সময়: ১১:৪৮:৩৮   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ