বাড়ির পাশে ঝোপে পড়েছিল হিটলারের গলাকাটা মরদেহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাড়ির পাশে ঝোপে পড়েছিল হিটলারের গলাকাটা মরদেহ
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩



বাড়ির পাশে ঝোপে পড়েছিল হিটলারের গলাকাটা মরদেহ

দিনাজপুরের বিরামপুরে নিজ বাড়ির পাশে ঝোপ থেকে আনিসুর রহমান হিটলার নামে এক সবজি দোকানির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার কলেজবাজার এলাকায় বাড়ির পাশে ঝোঁপ থেকে ওই দোকানির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হিটলার উপজেলার চাঁদপুর উত্তরপাড়া গ্রামের মনসের আলীর ছেলে। তিনি দীর্ঘদিন থেকে বিরামপুর উপজেলার কলেজ বাজার এলাকায় সবজির দোকান করে আসছিলেন।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর উপজেলার অফিসার ইনচার্জ ওসি সুব্রত কুমার বলেন, সকালে কলেজপাড়া এলাকায় একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে সুরতহাল রিপোর্ট শেষে গলাকাটা মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা হত্যাকাণ্ড; তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের হয়নি। ঘটনার অনুসন্ধান ও জড়িতদের বিষয়ে জানতে মাঠে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২:২০:১২   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
মধুখালিতে বীমা পলিসিতে ৩৩ হাজার টাকা জমা, মৃত্যুর পর পরিবার পেল প্রায় ৩ লাখ টাকা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ