‘আ.লীগের অধীনে জাতীয় পার্টি কোনো নির্বাচনে যাবে না’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘আ.লীগের অধীনে জাতীয় পার্টি কোনো নির্বাচনে যাবে না’
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩



‘আ.লীগের অধীনে জাতীয় পার্টি কোনো নির্বাচনে যাবে না’

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, এই আওয়ামী লীগ সরকারকে সাধারণ জনগণ আর চায় না। তাই এই সরকারে অধীনে জাতীয় পার্টি আর কোনো নির্বাচনে অংশ নেবে না।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, বর্তমান সরকারের লাগামহীন দুর্নীতির কারণেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারছে না। এখন নানান অজুহাত দিয়ে দাম নিয়ন্ত্রণহীন চেষ্টা করা হচ্ছে। সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ।

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এখনো রাজনৈতিক পরিস্থিতি অস্বচ্ছ, অনিশ্চিত। সঠিক সময়ে নির্বাচন হবে কি না তা নিয়েও মানুষের মধ্যে আশঙ্কা আছে। তাই জোটের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নিতে পারিনি। আমরা ৩শ’ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আগামী নির্বাচনে গাইবান্ধা সবকটি আসনসহ আমরা ৩শ আসনেই প্রার্থী দিবেন।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, গাইবান্ধা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রশীদ সরকার, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:৫৪   ৩৬০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শেখ হাসিনাকে বন্দি চুক্তির মাধ্যমেই দেশে আসতে হবে: ত্রাণমন্ত্রী
মুশফিকুরকে জমকালো বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বিসিবির
এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬
নারায়ণগঞ্জ ক্লাবে সাঁতার প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সনদ বিতরণ
আওয়ামী লীগের আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই: দিপু ভূঁইয়া
সরিষাবাড়ী শাহীন স্কুলে এসএসসি ফরম পূরণে অনিয়মের অভিযোগ
পাহাড়ের সব উপজেলায় অ্যাম্বুলেন্স, পর্যটন রোডম্যাপে গুরুত্ব : পার্বত্য মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ