জানা গেল মোশাররফের ‘হুব্বা’ সিনেমার মুক্তি তারিখ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জানা গেল মোশাররফের ‘হুব্বা’ সিনেমার মুক্তি তারিখ
শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩



জানা গেল মোশাররফের ‘হুব্বা’ সিনেমার মুক্তি তারিখ

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে এবার দেখা যাবে পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার ‘হুব্বা শ্যামল’ রূপে। যাকে হুগলির ‘দাউদ ইব্রাহিম’ বলা হতো। যার পুরো জীবনজুড়েই রয়েছে শুধু অপরাধের চিহ্ন।

মূলত গ্যাংস্টার হুব্বার জীবন কাহিনিকে নিয়েই নির্মিত হয়েছে মোশাররফ করিম অভিনীত ‘হুব্বা’ সিনেমা। ইতোমধ্যেই সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে।

জানা গেছে, নির্মাতা ব্রাত্য বসু পরিচালিত ‘হুব্বা’ সিনেমাটি আগামী ২৪ নভেম্বর ভারত ও বাংলাদেশে একই দিনে মুক্তি পেতে যাচ্ছে।

নব্বই দশকের শেষদিকে অপরাধ জগতের সব ক্ষমতাই ছিল গ্যাংস্টার হুব্বা শ্যামলের নিয়ন্ত্রণে। ওই সময়ে তাকে হুগলির ‘দাউদ ইব্রাহিম’ বলা হতো। খুন, অপহরণ সব ধরনের অপকর্মের সঙ্গেই জড়িত ছিলেন তিনি। এমনকি তার নামে চোরাচালানের ৩০টি মামলাও ছিল। এসব অপকর্মের জন্য হুব্বা ৭০টি ফোন ব্যবহার করতেন। তিনবার পুলিশের হাতে ধরা পড়লেও জামিনে মুক্তি পেয়ে যান তিনি। তবে ২০১১ সালে নিখোঁজ হওয়ার কিছুদিন পরে বৈদ্যবাটির খালে গলিত মরদেহ পাওয়া যায় হুব্বা শ্যামলের।

এর আগে মোশাররফ করিম ব্রাত্য বসুর ‘ডিকশনারি’ সিনেমাতে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১১:৩৪:৫৭   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিরোধী দল ছায়া সংসদ গঠন করতে পারে : ডেপুটি স্পীকার
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
শাহরুখ-সালমানকেও চিনতেন না মাধুরীর স্বামী
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী
বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
জর্দান-দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চলছে প্রবাসী কার্ড
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ