ঝিনাইদহে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন

প্রথম পাতা » খুলনা » ঝিনাইদহে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন
শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩



ঝিনাইদহে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন

জেলায় আজ চারটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রায় ১২ কোটি টাকা ব্যায়ে সদর উপজেলার মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়, হরিশংকরপুর জগৎ চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠ, শহরের মহিলা কলেজ পাড়ায় ঝিনাইদহ মহিলা দাখিল মাদ্রাসা ও নাচনা নূরনগর দাখিল মাদ্রাসা- এ চারটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের নির্মানকাজ বাস্তবায়ন করেছে।
আজ শুক্রবার এসব নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি।
এসময় উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা পরিষদেও চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, পদ্মকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ কুমার বিশ^াস, দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া কাজল, মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানত হোসেন, হরিশংকরপুর জগৎ চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আবু আহাম্মেদ বিশ^াস প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
এ সময় সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি বলেন, দেশে বর্তমান সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রতিষ্ঠা করা হয়েছে ডিজিটাল ল্যাবসহ বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন। এ ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই।
তিনি আগামী নির্বাচনে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে বিপুল ভোটে বিজয়ী করতে এলাকাবাসীর প্রতি আহবান জানান।

বাংলাদেশ সময়: ২০:০৪:০৯   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ