সরিষাবাড়ীতে খোয়া যাওয়া অটোচালকের লাশ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে খোয়া যাওয়া অটোচালকের লাশ উদ্ধার
মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩



সরিষাবাড়ীতে খোয়া যাওয়া অটোচালকের লাশ উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে মধু মিয়া (৫০) নামের এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজের এক দিন পর আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা ঝিনাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার অটোরিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মধু মিয়াকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন জানান, উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাসসা মাজালিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মধু মিয়া। তিনি সোমবার বিকেলে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। নিখোঁজের এক দিন পর আজ মঙ্গলবার বিকেলে চাপারকোনা বাজারের বালুর মাঠ সংলগ্ন ঝিনাই নদীতে তার লাশ ভেসে ওঠে।
পুলিশ খবর পেয়ে নদী থেকে লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, সম্প্রতি তার ইউনিয়নে অটোরিকশা, গরু চুরিসহ ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। ছিনতাইকারীচক্র যাত্রী সেজে মধু মিয়াকে হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে যায় বলে তিনি ধারণা করছেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন, নদী থেকে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। এ ঘটনার মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২৩:২৮:৪০   ৪৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাদকসম্রাট মিন্টুর সম্পত্তি ক্রোক: সরিষাবাড়ীতে প্রশাসনের সাইনবোর্ড
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
জিয়াউর রহমান স্মরণে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাতদিনের আয়োজন
জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের
ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায়: আইনমন্ত্রী
নাটোর প্রেসক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে - স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ