ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
রবিবার, ২৯ অক্টোবর ২০২৩



ইতিহাসের এই দিনে

আজ ২৯ অক্টোবর ২০২৩, রোববার। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৭৬২ - ফ্রেইবার্গে দ্বিতীয় ফ্রেডেরিকের নেতৃত্বে প্রুশীয়দের কাছে অষ্টয়দের পরাজয় ঘটে।

১৮৫১ - রাধাকান্ত দেব ও দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে কলকাতায় ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।

১৮৭৬ - কেশবচন্দ্র সেনের উদ্যোগে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।

১৮৮৮ - কনস্টানটিনোপল চুক্তি অনুযায়ী সুয়েজ খাল অবরোধ মুক্ত হয়।

১৯২০ - ভারতের জাতীয় ইসলামী বিশ্ববিদ্যালয় জামিয়া মিলিয়া ইসলামিয়া আলিগড়ে প্রতিষ্ঠিত হয়।

১৯২৩ - ঐতিহাসিক ওসমানী সাম্রাজ্যের বিলুপ্তি ঘটিয়ে মুস্তাফা কামাল আতাতুর্ক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে ‘তুরস্ক’ রাষ্ট্রের পত্তন ঘটান।

১৯২৫ - সুইজারল্যান্ডের লোকোর্নোয় ১২ দিনব্যাপী বৈঠকে লোর্কোন চুক্তি স্বাক্ষর হয়।

১৯৬৪ - টাঙ্গানিকা ও জাঞ্জিবারের একত্রীভূত নাম ঘোষিত হয় তাঞ্জানিয়া।

১৯৭৪ - জর্জ ফোর ম্যানকে পরাজিত করে মোহাম্মাদ আলী ক্লে শ্রেষ্ঠ বিশ্ব মুষ্টিযোদ্ধা খেতাব অর্জন করেন।

২০০৬ - রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ বাংলাদেশের তত্ত্বাবধ্যায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

জন্ম

১৮৭৭ - উইলফ্রেড রোডস, ইংরেজ ক্রিকেটার ও কোচ।

১৮৭৯ - ফ্রাঞ্জ ভন পাপেন, জার্মান সেনা, রাজনীতিবিদ ও চ্যান্সেলর।

১৮৮২ - জাঁ গিরাউডউক্স, ফরাসি লেখক ও নাট্যকার।

১৮৯৭ - হিটলারের সহযোগী ও প্রচারক গোয়েবলস।

১৯০৫ - হেনরি গ্রিন, ইংরেজ লেখক।

১৯১১ - অনাথবন্ধু পাঁজা, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।

১৯১৮ - কবি তালিম হোসেন।

১৯২০ - বারুজ বেনাসেরাফ, নোবেল পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার বংশোদ্ভূত মার্কিন ওষুধ আবিষ্কারক।

১৯২৬ - নাজমউদ্দিন এরবাকান, তুরস্কের প্রধানমন্ত্রী ছিলেন।

১৯৩৫ - ইসাও টাকাহাটা, জাপানি পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৪১ - মতিউর রহমান (বীরশ্রেষ্ঠ), বাংলাদেশের একজন শহীদ মুক্তিযোদ্ধা।

১৯৪৭ - রবার্ট সার্ভিস, ইংরেজ ঐতিহাসিক।

১৯৬৪ - ইয়াসমিন লে বন, ইংরেজ মডেল।

১৯৭১ - ম্যাথু হেডেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৯৮১ - রিমা সেন, ভারতীয় অভিনেত্রী।

মৃত্যু

১২৬৮ - কনরাডিন, ইতালিয়ান রাজা।

১৭৮৩ - জাঁ লে রন্ড ডি’আলেম্বেরট, ফরাসি গণিতবিদ, পদার্থবিদ ও দার্শনিক।

১৯১০ - কালীপ্রসন্ন ঘোষ, বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও বাগ্মী।

১৯১১ - জোসেফ পুলিৎজার, হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত মার্কিন প্রকাশক, আইনজীবী ও রাজনীতিক।

১৯৩৩ - ফ্রান্সের পল পাইনলেভে, ফরাসি গণিতবিদ ও রাজনীতিবিদ, ৮৪তম প্রধানমন্ত্রী।

১৯৪৯ - জর্জ গার্দিজিয়েফ, আর্মেনীয় ফরাসি সন্ন্যাসী, মনোবিজ্ঞানী ও দার্শনিক।

১৯৭১ - আর্নে ভিলহেল্ম কাউরিন টিসেলিয়ুস, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ প্রাণরসায়নী।

১৯৮৬ - মিমিস ফোটোপুলোস, গ্রিক অভিনেতা, গায়ক ও একাডেমিক।

১৯৮৮ - কমলাদেবী চট্টোপাধ্যায়, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক।

১৯৯৮ - ব্রিটিশ কবি টেড হিউজ।

১৯৯৯ - গ্রেগ, বেলজিয়ান লেখক ও চিত্রকর।

২০১৩ - শেখ সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশি ক্রিকেটার। গ্রাহাম স্টার্ক, ইংরেজ অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

বাংলাদেশ সময়: ১০:৫৪:০০   ২০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিউজ টু নারায়ণগঞ্জ এর উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
প্লট দুর্নীতি অভিযোগে শেখ হাসিনার সঙ্গে রেহানার তিন সন্তানের কারাদণ্ড
প্রকাশ পেল মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’
২০২৫ সালে রাজনৈতিক সহিংসতার ঘটনা বেড়েছে উদ্বেগজনক হারে : টিআইবি
যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান
আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি?
ভারতের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ
পাকিস্তানের ম্যাচ বয়কটের ঘোষণা, তবু কলম্বোয় যেতে হবে ভারতকে
রূপগঞ্জে অস্ত্র-গোলাবারুদসহ আটক ২
জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায় : মির্জা ফখরুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ