কাজাখস্তানে কয়লা খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩২

প্রথম পাতা » আন্তর্জাতিক » কাজাখস্তানে কয়লা খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩২
রবিবার, ২৯ অক্টোবর ২০২৩



কাজাখস্তানে কয়লা খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩২

কাজাখস্তানের একটি খনিতে আগুন লেগে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। বিশ্বের বৃহত্তম বহুজাতিক ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান আর্সেলর মিত্তলের খনিটিতে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (২৮ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় খনিতে ২৫২ জন শ্রমিক কাজ করছিলেন। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১৪ জন।

এমন এক সময় এই দুর্ঘটনা ঘটলো যখন দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ ওই ইস্পাত কোম্পানিতে বিনিয়োগ বন্ধ ও জাতীয়করণের নির্দেশ দিয়েছেন।

এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। দেশটিতে গত দুই মাসে দ্বিতীয় বারের মতো এ ধরনের দুর্ঘটনা ঘটলো।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে কাজাখস্তান কর্তৃপক্ষকে সহযোগিতা করার এবং ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে আর্সেলর মিত্তল। সংস্থাটি বলেছে, জাতীয়করণ প্রক্রিয়ার প্রথম পর্যায় চলছে এবং ‘যত তাড়াতাড়ি সম্ভব তারা এই লেনদেন চূড়ান্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ’।

এদিকে খনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাজাখ মিত্র প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভকে সমবেদনা জানিয়েছেন। পুতিন বলেন, নিহত খনি শ্রমিকদের পরিবারের প্রতি আমার সহানুভূতি ও সমর্থনের কথা পৌঁছে দেবেন। আমরা আশা করি মাটির নিচে থাকা খনি শ্রমিকদের উদ্ধার করা হবে।

বাংলাদেশ সময়: ১১:১৭:৪২   ২২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরান যুদ্ধে ১৬ সামরিক বিমান হারাল যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ
মিসাইল ও ড্রোনের গর্জনের মধ্যেই মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
ইরানের একটি বড় গ্যাসক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ‘বাঙ্কার বাস্টার’ বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র
হরমুজ প্রণালিতে অবরোধ : আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল তেলের দাম
সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদের সম্ভাব্য তারিখ
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৪০০, দাবি তালেবানের
ভারতে আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু
ভূমিধস জয়ে চতুর্থবারের মতো বার্সেলোনার প্রেসিডেন্ট লাপোর্তা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ