সংসদে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিল, ২০২৩’ পাস হয়েছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিল, ২০২৩’ পাস হয়েছে
সোমবার, ৩০ অক্টোবর ২০২৩



সংসদে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিল, ২০২৩’ পাস হয়েছে

বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট প্রতিষ্ঠাকল্পে জাতীয় সংসদে আজ ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিল, ২০২৩’ পাস করা হয়েছে।
শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আজ জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটির ওপর দেয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন।
বিলটির বিষয়ে শিল্প মন্ত্রী বলেন, বাংলাদেশের শিল্পখাত ব্যবস্থাপনার দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় শিক্ষা, প্রশিক্ষণ, পরামর্শ সেবা ও গবেষণা কার্যক্রমের উপর জোর দেয়া হয়েছে। গভর্ণমেন্ট এডুকেশনাল এন্ড ট্রেনিং ইনস্টিটিউট অর্ডিনেন্স, ১৯৬১ রহিত করে এটিকে আধুনিকায়ন ও যুগোপযোগী করে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আইন, ২০২৩’ শীর্ষক বিলটি সংসদে আনা হয়েছে।
বিলটি পাসের প্রক্রিয়ায় আলোচনায় অংশ নেন বিরোধী দলের সদস্য পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারী, হাফিজ উদ্দিন আহম্মেদ, রওশন আরা মান্নান এবং গণফোরামের মোকাব্বির হোসেন।

বাংলাদেশ সময়: ২২:১২:৫৯   ২৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের উদ্বোধন মঙ্গলবার
ভূমি প্রতিমন্ত্রীর আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল আকস্মিক পরিদর্শন
দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সালথায় বিতর্ক প্রতিযোগিতা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শন
বিয়ের ২৩ দিনের মাথায় নিভে যায় স্বপ্নার জীবন, বিচার চেয়ে মানববন্ধন
কবরের ওপর বাথরুম, নিজের নামে কবরস্থানের জমি! ক্ষোভে ফুঁসছে দুই গ্রাম
বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী
চিফ হুইপের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ
সরিষাবাড়ীতে তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
জনবল সংকটে মুখ থুবড়ে সালথার পরিবার পরিকল্পনা সেবা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ