পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য বাংলাদেশের দল ঘোষণা

প্রথম পাতা » খেলাধুলা » পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য বাংলাদেশের দল ঘোষণা
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩



পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ওয়ানডে সিরিজ শুরুর আগে পাকিস্তানের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। লতা মণ্ডলের অধিনায়কত্বে ১৩ জনের দলে রয়েছেন সালমা খাতুনও।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২ নভেম্বর) বিসিবি উইমেন’স একাদশের মুখোমুখি হবে পাকিস্তান। মূল সিরিজের স্কোয়াডে থাকা ৬ ক্রিকেটার- ফারজানা হক, সানজিদা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তারকে একমাত্র প্রস্তুতি ম্যাচের দলে রাখা হয়েছে।

সদ্যই ওয়ানডে দল থেকে বাদ পড়ার পর এবার বিসিবি একাদশের অধিনায়কত্ব পেয়েছেন লতা। এরই সঙ্গে সালমা ছাড়াও মূল দলে ডাক পেয়েছেন শারমিন আক্তারও।

মিরপুরে আগামী শনিবার (৪ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজ। পরের দুই ম্যাচ ৭ ও ১০ নভেম্বর। সবগুলো ম্যাচ শুরু সকাল ৯টায়।

বিসিবি উইমেন’স একাদশ:
লতা মণ্ডল (অধিনায়ক), ফারজানা হক, শারমিন আক্তার, সুমাইয়া আক্তার, মুর্শিদা খাতুন, সালমা খাতুন, সানজিদা আক্তার, দিশা বিশ্বাস, শরিফা খাতুন, আশরাফি ইয়াসমিন অর্থি, আফিয়া আসিমা ইরা, উন্নতি আক্তার, নিশিতা আক্তার।

বাংলাদেশ সময়: ১০:০৭:১০   ৩৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইংলিশ লিগ কাপে আর্সেনাল-লিভারপুলের জয়
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ