পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩



পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের নারী দলের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরেছে বাংলাদেশ নারী দল। সিরিজ বাঁচানোর ম্যাচে মঙ্গলবার (৭ নভেম্বর) দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা।

সিরিজ বাঁচাতে আজকের ম্যাচে হারাতেই হবে পাকিস্তানকে। সেই উদ্দেশ্যে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে ৫ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানেই মুর্শিদা খাতুনের উইকেট হারায় বাংলাদেশ। তবে সুবহানা মুস্তারিকে নিয়ে দেখে শুনে এগোচ্ছেন ফারজানা হক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভার শেষে ১ উইকেটে ৪০ রান।

বাংলাদেশ একাদশ
মুর্শিদা খাতুন, সুবহানা মুস্তারি, ফারজানা হক, নিগার সুলতানা (অধিনায়ক), ঝর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, নিশিতা আক্তার নিশি।

পাকিস্তান একাদশ
সিদারা আমিন, সাদাফ শামাস, বিসমাহ মারুফ, নিদা দার (অধিনায়ক), ইরাম জাভেদ, আলিয়া রিয়াজ, নাজিহা আলভি, উম্মে-ই- হানী, দিয়ানা বেইগ, নিশরা সান্ধু ও সাদিয়া ইকবাল।

বাংলাদেশ সময়: ১০:৪৭:০৮   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ