শেখ হাসিনা দরিদ্রবান্ধব প্রধানমন্ত্রী - খাদ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনা দরিদ্রবান্ধব প্রধানমন্ত্রী - খাদ্যমন্ত্রী
মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩



শেখ হাসিনা দরিদ্রবান্ধব প্রধানমন্ত্রী - খাদ্যমন্ত্রী

বর্তমান সরকার দারিদ্র্য দূরীকরণে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান সরকার গরিবের সরকার। শেখ হাসিনা দরিদ্রবান্ধব প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে নওগাঁর সাপাহারে খঞ্জনপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন শেখ হাসিনা। গ্রামে কিংবা শহরে বিদ্যুৎ সংযোগ নেই এমন বাড়ি খুঁজে পাওয়া দুষ্কর। দলমত নির্বিশেষে সব মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে সরকার। বিএনপি-জামায়াত করে বলে কাউকে বিদ্যুেতের সুবিধা থেকে বঞ্চিত করা হয়নি। সরকারের প্রচেষ্টা ছিল বলেই উন্নয়ন তৃণমূল পর্যায়ে পৌঁছেছে।’

সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল শক্তিই কৃষি। জাতীয় আয়ের সিংহভাগ আসে এই কৃষি থেকে। ফলে চাষাবাদ পদ্ধতিকে আরও আধুনিকায়ন এবং উৎপাদনশীল করার লক্ষ্যমাত্রা নিয়ে সরকার বিভিন্ন সময় নানা কর্মসূচি গ্রহণ করেছে। ভর্তূকি মূল্যে সার, ট্রাক্টর ও সেচসহ নানা প্রণোদনা দিয়ে আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধ করছে।

তিনি বলেন, শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন তা অন্য কোনো সরকার করতে পারেনি। বিএনপি দেশে কোনো উন্নয়ন করতে পারেনি।

বিএনপি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তারা ভোটে আসবে না। তারা ভোট বানচাল করার চেষ্টা করলেও সফল হবে না। ভোট বানচালের চেষ্টা করলে প্রতিহত করা হবে।’

শিরন্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এরআগে ভিওইল উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৩৭   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপির হারুনকে হারিয়ে জয় তুলে নিলেন জামায়াতের বুলবুল
বগুড়া-৬ আসনে এক লাখ ৬১ হাজারের বেশি ভোট পেয়ে বিজয়ী তারেক রহমান
বেসরকারি ফলাফলে হাসনাত আবদুল্লাহ জয়ী
জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, তা পরিপূর্ণ করতে পেরেছি: সিইসি
কেউ না মানলেও ভোটের ফলাফল মেনে নেবে জামায়াত: শফিকুর রহমান
নারায়ণগঞ্জ-১ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী দিপু ভূঁইয়া
বিরাট ব্যবধানে লুৎফুজ্জামান বাবরের নিরঙ্কুশ জয়
ঝিনাইদহ-১ আসনে জিতলেন ধানের শীষের আসাদুজ্জামান
দক্ষিণ কোরিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৭ বছরের কারাদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ