‘প্রিমিয়ার লিগ বিশ্বের সেরা লিগ’

প্রথম পাতা » খেলাধুলা » ‘প্রিমিয়ার লিগ বিশ্বের সেরা লিগ’
সোমবার, ১৩ নভেম্বর ২০২৩



‘প্রিমিয়ার লিগ বিশ্বের সেরা লিগ’

চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজ যেন হয়ে উঠেছিল রোমাঞ্চকর এক লড়াইয়ের রণক্ষেত্র। যেখানে ফুটবল ভক্তদের আনন্দ দিতে কমতি রাখেনি চেলসি ও ম্যানচেস্টার সিটি। আর এ কারণেই ইংলিশ প্রিমিয়ার লিগকে বিশ্বের সেরা লিগ বলে অ্যাখ্যা দিয়েছেন চেলসি কোচ মরিসিও পচেত্তিনো।

রোববার (১২ নভেম্বর) ঘরের মাঠে চেলসি ও ম্যানচেস্টার সিটির ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়েছে। সিটির পক্ষে জোড়া গোল করেন বড় তারকা আর্লিং হলান্ড। আর একটি করে গোল করেন ম্যানুয়েল অ্যাকেনজি ও রদ্রি। চেলসির পক্ষে গোল করেন থিয়াগো সিলভা, কোল পালমার, রহিম স্টার্লিং ও নিকোলাস জ্যাকসন।

ম্যাচের পরে চেলসি কোচ মরিসিও পচেত্তিনো বলেন, ‘আমরা একটি দুর্দান্ত সন্ধ্যা উপহার পেলাম। এ কারণেই প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে সেরা লিগ। সেই লিগের সেরা দল ম্যানচেস্টার সিটি। আর তাদেরকে আমরা ৩ পয়েন্ট ছিনিয়ে নিতে দেইনি, এটি আমাদের বড় পাওয়া। দারুণ করেছে চেলসি।’

এ দিকে সিটি কোচ পেপ গার্দিওলার কণ্ঠে ঝরেছে ম্যাচের প্রশংসা। দল জয় না পেলেও এমন একটি ম্যাচ দেখে তিনি সন্তুষ্ট। গার্দিওলা বলেন, ‘এটি প্রিমিয়ার লিগের জন্য ভালোই হয়েছে। লিগের ভালো বিজ্ঞাপন হয়ে গেল এই ম্যাচের মধ্য দিয়ে। দুই দলই ভালো খেলেছে। জয় চেয়েছে। আমার প্রত্যাশাও এমনটিই ছিল।’

১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিটিজেনরা। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দশে চেলসি। দিনের আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল।

বাংলাদেশ সময়: ১১:২০:০৯   ৩৩৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
ব্যালন ডি’অরের সেরা সংস্করণের স্বীকৃতি পেল রোনালদোর ২০০৮ সালের পুরস্কার
সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমানের, দিন শেষে বাংলাদেশ ২১৩/৩
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়
স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া
টানা তিনবার কোপা ট্রফি জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ সদরে সম্পন্ন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর বাছাই পর্ব
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
পালমারের প্রথম লাল কার্ডে জয়ের খরা কাটাল টটেনহাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ