বৃহস্পতিবার থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » বৃহস্পতিবার থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস শুরু
মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩



বৃহস্পতিবার থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস শুরু

আগামী বৃহস্পতিবার (১৬ নভেম্বর) থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস শুরু হচ্ছে।
আজ মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৫ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ১৫ নভেম্বর বুধবার পবিত্র রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ১৬ নভেম্বর বৃহস্পতিবার থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন’র বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এ সভায় সভাপতিত্ব করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির এ সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন’র প্রধান কার্যালয়, সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এর প্ররিপ্রেক্ষিতে আগামীকাল বুধবার পবিত্র রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী বৃহস্পতিবার থেকে ১৪৪৫ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা শুরু হবে।
এ সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহাঃ বশিরুল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ আজিজুর রহমান, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের সহকারী প্রশাসক মোঃ শাহরিয়ার হক, ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের সহকারী পরিচালক (প্রশাসন) মোঃ নাজিমউদ্দিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:০৮   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ