বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে গণতন্ত্র মঞ্চ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে গণতন্ত্র মঞ্চ
বুধবার, ১৫ নভেম্বর ২০২৩



বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে গণতন্ত্র মঞ্চ

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চ।

বুধবার (১৫ নভেম্বর) রাতে তফসিল প্রত্যাখ্যান করে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শেষে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।

অন্যদিকে তফসিল ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে অর্ধদিবস হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। ১২ দলীয় জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইসির একতরফা ও প্রহসনের নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারা দেশে হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২২:২০:২২   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কর্মসূচির জরুরি সভা
শত বছরের ঐতিহ্যবাহী বাউল গান বন্ধ করল তৌহিদি জনতা
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
‘বেস্ট ড্যান্সার’–এ চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলেন রিতেশ
আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন
স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন: নাহিদ ইসলাম
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ি সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ