শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া

প্রথম পাতা » খেলাধুলা » শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া
রবিবার, ১৯ নভেম্বর ২০২৩



শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া

বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামে সবচেয়ে বড় ম্যাচের রোমান্স। ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে স্বাগতিক ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। কার হাতে উঠবে শিরোপা, অস্ট্রেলিয়ার ষষ্ঠ নাকি ভারতের তৃতীয়?

আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ১ লাখ ৩২ হাজার সমর্থকের সামনের টস ভাগ্য অস্ট্রেলিয়ার।
তবে নিজেরা ব্যাট না করে রোহিত শর্মার দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন প্যাট কামিন্স।

দুই দলই সেমিফাইনালে জয় পাওয়া একাদশের ওপর আস্থা রেখেছে। ফাইনালের মঞ্চে কোনো পরিবর্তন নেই ভারত বা অস্ট্রেলিয়া একাদশে।

দুই দলের একাদশ-

ভারত : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সামি, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার : প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।

বাংলাদেশ সময়: ১৫:২৩:২২   ৪৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ