ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩



ইতিহাসের এই দিনে

আজ ২৪ নভেম্বর ২০২৩, শুক্রবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৬৩৯ - ডেরিনিয়ার হরফ প্রথমবারের মতো শুক্র গ্রহের গতিবিধি লক্ষ করেন।

১৬৪২ - আবেল তাসম্যান তাসমানিয়া আবিষ্কার করেন।

১৭১৫ - টেমস নদীর পানি জমে বরফ হয়ে গিয়েছিল।

১৭৫৯ - বিসুভিয়াসে অগ্ন্যুৎপাত শুরু হয়।

১৮০০ - ফোর্ট উইলিয়াম কলেজের প্রকৃত কর্মযাত্রার সূচনা।

১৮৩১ - বিখ্যাত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডে বৈদ্যুতিক আবেশ আবিষ্কার করেন।

১৮৫৯ - চার্লস ডারউইনের অন দ্য অরিজিন অব স্পিসিস বইটি প্রকাশিত হয়।

১৯১৪ - বেনিটো মুসোলিনি ইতালির সোশ্যালিস্ট পার্টি ত্যাগ করেন।

১৯২৩ - বেলজিয়ামে প্রথম বেতার সম্প্রচার শুরু।

১৯৩৩ - বঙ্কিমচন্দ্র সেনের সম্পাদনায় আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর বিখ্যাত সাহিত্য-সাপ্তাহিক ‘দেশ’ প্রথম প্রকাশিত।

১৯৫০ - ইরানের জাতীয় সংসদের জ্বালানি তেলবিষয়ক কমিটি ইরান অয়েল কোম্পানি ও ব্রিটেনের মধ্যে সম্পূরক চুক্তি নাকচ করে।

১৯৯৫ - দেড় বছরাধিকাল ধরে সংসদ বয়কট আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ ভেঙে দেয়া হয়।

২০০৪ - ইউক্রেনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ভিক্টর ইয়ানুকোভিচকে বিজয়ী ঘোষণা করা হয়।

২০১২ - বাংলাদেশের আশুলিয়া শিল্পাঞ্চলের নিশ্চিন্তপুর এলাকার তাজরীন পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। আহত হন আরও তিন শতাধিক শ্রমিক।

জন্ম

১৬৩২ - হল্যান্ডের বিখ্যাত দার্শনিক ও সমাজবিজ্ঞানী বারুখ ডি স্পিনোজা।

১৬৫৫ - সুইডেনের রাজা একাদশ চার্লস।

১৭৮৪ -জ্যাকারি টেইলার, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বাদশ রাষ্ট্রপতি।

১৮৬০ - গণিতজ্ঞ কালীপদ বসু।

১৮৬৪ - অঁরি দ্য ত্যুল্যুজ্‌-লোত্রেক, উনিশ শতকের প্রখ্যাত ফরাসি চিত্রকর।

১৯০৪ - হাতেম আলী খান, একজন যুক্তফ্রন্ট দলীয় রাজনীতিবিদ ও পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক সদস্য।

১৯২৬ - নোবেলজয়ী [১৯৫৭] চীনা-মার্কিন পদার্থবিদ সুং দাও লি।

১৯৩০ - কেন ব্যারিংটন, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।

১৯৩১ - রবি ঘোষ, বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।

মৃত্যু

১৫০৪ - স্পেনের ক্যাস্টিলের রানী প্রথম ইসাবেলা।

১৭৪১ - সুইডেনের রানি উলরিকা ইলিওনেরা।

১৮৫৮ - ইরানের কাজার রাজার তৎকালীন প্রধানমন্ত্রী মীর্যা বুজুর্গ ফারাহানী নামে খ্যাত মীয্যা ঈসা।

১৮৮৪ - বাংলা নাটকের প্রথম যুগের নাট্যকার হরচন্দ্র ঘোষ।

১৯৩৪ - বীরেন্দ্রনাথ শাসমল,ভারতের বাঙালি জাতীয়তাবাদী আইনজীবী ও রাজনৈতিক নেতা।

১৯৬৩ - লি হার্ভে অসওয়াল্ড, মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডির আততায়ী।

১৯৮২ - বারাক ওবামা সিনিয়র। কেনিয়ার অর্থনীতিবিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাবা।

২০১৭ - সাধক সংগীতশিল্পী ও নন্দিত বংশীবাদক বারী সিদ্দিকী।

ছুটি ও অন্যান্য

শিক্ষক দিবস, (তুরস্ক)

বাংলাদেশ সময়: ১২:২৬:৪৬   ২১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন শফিকুল আলম
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করব : এ্যানি
গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন
নারায়ণগঞ্জ-৫ আসনে ভোট পুনঃগণনার দাবি ১১ দলীয় জোট প্রার্থীর
ভবিষ্যতের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের নিজস্ব স্বার্থ অগ্রাধিকার পাবে : আমীর খসরু
তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল
নবনির্বাচিত এমপি ফরিদুল কবিরকে রিপোর্টার্স ক্লাবের ফুলেল শুভেচ্ছা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ