তাইজুলের পরে মিরাজের আঘাত, নিউজিল্যান্ডের গেল ২ উইকেট

প্রথম পাতা » খেলাধুলা » তাইজুলের পরে মিরাজের আঘাত, নিউজিল্যান্ডের গেল ২ উইকেট
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩



তাইজুলের পরে মিরাজের আঘাত, নিউজিল্যান্ডের গেল ২ উইকেট

বাংলাদেশ ৩১০ রানে গুটিয়ে যাওয়ার পরে প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমেছে নিউজিল্যান্ড। শুরু থেকেই রক্ষণাত্মকভাবে খেলছিলেন কিউই দুই ওপেনার টম লাথাম ও ডেভন কনওয়ে। তবে শুরুর এই জুটিতে আঘাত হেনেছেন স্পিনার তাইজুল ইসলাম। পরে সফল হন মেহেদী হাসান মিরাজ।

বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এ দিন প্রথম বলেই শেষ হয় বাংলাদেশের ব্যাটিং ইনিংস।

কিছুক্ষণ বিরতি শেষে ব্যাটিংয়ে আসে নিউজিল্যান্ড। শুরুটা ভালোও করেছিল দলটি। বাংলাদেশ একের পর এক এলবিডব্লিউয়ের আবেদন করে সফল হচ্ছিল না। এমনকি একবার রিভিউ নিয়েও ব্যর্থ হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। তবে নিউজিল্যান্ডের ৩৬ রানের সময়ে সফল হয় বাংলাদেশ।

১২.৫ ওভারে তাইজুলের বলে রিভার সুইপ খেলার চেষ্টা করেছিলেন লাথাম। কিন্তু ব্যাটে ঠিকমতো তিনি নিতে পারেননি। তাতে ব্যাটের কানায় লেগে ক্যাচ উঠে যায়। আর সেটি লুফে নেন নাঈম হাসান। ৪৪ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন লাথাম। এরপরে উইকেটে এসেছেন কেইন উইলিয়ামসন। ১৫.৩ ওভারে আবারও উইকেটের দেখা পায় বাংলাদেশ। এবার মিরাজের বলে ক্যাচ দেন আরেক ওপেনার কনওয়ে। উইকেটের পাশেই দাঁড়িয়ে অসাধারণভাবে ক্যাচটি লুফে নেন শাহাদাত হোসেন দিপু। কনওয়ে ৪০ বলে ১২ রান করেন।

বাংলাদেশ সময়: ১১:২৬:০৪   ৩০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
ইংলিশ লিগ কাপে আর্সেনাল-লিভারপুলের জয়
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ