আরো ১২ জিম্মি মুক্ত ॥ দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির চেষ্টা মধ্যস্থতাকারীদের

প্রথম পাতা » আন্তর্জাতিক » আরো ১২ জিম্মি মুক্ত ॥ দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির চেষ্টা মধ্যস্থতাকারীদের
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩



আরো ১২ জিম্মি মুক্ত ॥ দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির চেষ্টা মধ্যস্থতাকারীদের

ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতির আজ ছয়দিন চলছে। নতুন মেয়াদের যুদ্ধবিরতিতে ফিলিস্তিনী বন্দীদের মুক্তির বিনিময়ে ছাড়া পেল আরো ১২ জিম্মি।
এদিকে মধ্যস্থতকারীরা দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
চারদিনের যুদ্ধবিরতির মেয়াদ আরো দু’দন বাড়ানোর পর ৩০ ফিলিস্তিনী বন্দী মুক্তি পেয়েছে। বিনিময়ে ছেড়ে দেয়া হয় আরো ১২ ইসরায়েলি জিম্মিকে।
যুদ্ধবিরতির উদ্্েযাগে মূখ্য ভূমিকা পালনকারী কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি দোহায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য যুদ্ধবিরতিকে দীর্ঘস্থায়ী করা যা আরো আলোচনার দিকে নিয়ে যাবে এবং যুদ্ধের অবসান ঘটাবে।
এদিকে স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, বুধবার মুক্তি দেয়া হবে এমন আরো কিছু জিম্মির তালিকা ইসরায়েল সরকারকে দেয়া হয়েছে।
তবে ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে আন্ষ্ঠুানিক কিছু জানা যায়নি।
হামাসের সাথে চুক্তি অনুসারে এই পর্যন্ত ৬০ ইসরায়েলী জিম্মি মুক্তি পেয়েছে। এর বিনিময়ে ফিলিস্তিনের ১৮০ বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল।
এদিকে গাজায় যুদ্ধবিরতি চললেও অধিকৃত পশ্চিমতীরে সহিংসতা অব্যাহত রয়েছে। সেখানে মঙ্গলবার ইসরায়েলী বাহিনীর সাথে সংঘর্ষে ফিলিস্তিনের দুই কিশোর নিহত হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।
মন্ত্রণালয় আরো বলেছে, ইসরায়েলে গত ৭ অক্টোবরের হামলার পর থেকে পশ্চিমতীরে ইসরায়েলী বাহিনী কিংবা বসতিকারীদের হামলায় ২৩০ ফিলিস্তিনী নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:১৬   ৩৮৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পাকিস্তানে ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
বিশ্বের ১৬ অঞ্চলে খাদ্যসংকট তীব্র হওয়ার আশঙ্কা, দুর্ভিক্ষের সতর্কতা জাতিসংঘের
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
শান্তির প্রতীক তুলে ধরে মিস ইউনিভার্স মঞ্চে দুয়োধ্বনির মুখে মিস ইসরাইল
রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট
প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ