মনোনয়নপত্র জমা দিলেন শামীম ওসমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » মনোনয়নপত্র জমা দিলেন শামীম ওসমান
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩



মনোনয়নপত্র জমা দিলেন শামীম ওসমান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের কাছে তিনি এই মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন- ছেলে ইমতিনান ওসমান অয়ন।

মনোনয়ন জমা দেয়া শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জনগনের প্রতি আহ্বান জানিয়ে শামীম ওসমান বলেন, ‘যাকে ইচ্ছা তাকে ভোট দেন, আমাকে দিয়েন না; কিন্তু ভোট কেন্দ্রে আসেন। কারণ এটা আপনার অধিকার। আপনি আপনার অধিকারটা নষ্ট কইরেন না। আধাঘন্টা হয়তো কষ্ট হবে আপনার, কিন্তু ভোটটা দেন।’

তিনি আরও বলেন, ‘ভোট না দিলে আপনি সরকারের সমালোচনা করার কোন অধিকার রাখেন না। যখন আপনি ভোট দিবেন, তখন আপনি বলতে পারবেন যে কি হচ্ছে দেশে। আপনি ভোট না দিয়ে ঘরে বসে চা খাবেন, আর বলবেন কি হচ্ছে দেশে; এটার অধিকার আপনার নাই।’

বাংলাদেশ সময়: ২৩:০৫:৫৩   ৩৫১ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ